ট্রেনে কাটাপড়ে কিশোরের মৃত্যু

গে‌জেট ডেস্ক

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। তার নাম খালিদ মাহমুদ (১৭)।

রোববার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কারওয়ানবাজার মাছের আড়তের পাশে রেললাইনে আহত অবস্থায় পড়েছিল খালিদ। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে।

খালিদ তেজগাঁও এফডিসি গেটের পাশে মুরগির আড়তে কাজ করত। থাকত তেজগাঁও রেলস্টেশন এলাকার একটি বাসায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন