বুধবার । ২২শে এপ্রিল, ২০২৬ । ৯ই বৈশাখ, ১৪৩৩

টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইকে চাপা পড়ে নাহমাদুল ইসলাম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পাকুড়তিয়া গ্রামের মৌলভীবাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নাহমাদুল পাকুড়তিয়া গ্রামের বাচ্চু শেখের ছেলে।

নিহত নাহমাদুল ইসলামের পিতা বাচ্চু শেখ বলেন, মাহমুদুল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে রাস্তার ওপাশের খালে হাতমুখ ধুতে যাচ্ছিল। পেছন থেকে ইজিবাইক তার শরীরে তুলে দেয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনক্রমে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন