বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় করিম মিয়া (৫৫) নামে আরো এক সাইকেল আরোহী আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ হোসেন (১১) একই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা মোতাহের জানান, আজ সকালের দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী করিম মিয়া একটি বাইসাইকেলে করে ফাহাদকে নিয়ে বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে তাদের সাইকেলটি আশরাফ বেপারী বাড়ির সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি ট্রাক তাদের সাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ফাহাদ। পরে আশংকাজনক অবস্থায় করিম মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন