বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মসজিদের ইমামের হাতের কবজি কেটে নিল যুবক

গে‌জেট ডেস্ক

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে মো. ইয়াকুব আলী (৪৫) নামের এক মসজিদের ইমামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাঁ-হাতের কবজি কেটে নেওয়া হয়েছে। এ ঘটনায় বাবলু মাঝি নামের এক যুবক ধারালো রামদাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।

ইয়াকুব আলী জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদের একজন ইমাম।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে‌ জানান, গতকাল শুক্রবার রা‌তে ইয়াকুব আলী মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালান। হামলায় ইমামের বাঁ-হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ডান হাতেরও দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে ওই ইমামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথ‌মে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল এবং পরে সড়কপথে ঢাকায় পাঠানো হয় বলে জানান ওসি।

ইমাম মাওলানা ইয়াকুব আলী এবং হামলাকারী বাবলু মাঝি পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন