বুধবার । ২২শে এপ্রিল, ২০২৬ । ৯ই বৈশাখ, ১৪৩৩

বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

গে‌জেট ডেস্ক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর পুত্র মোসলেম উদ্দিনসহ কয়েকজন সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়।

এ সময় বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যান। এ সময় কয়েকজন আহত হয় । বিএসএফ সদস্যরা দুইজনের লাশ নিয়ে গেছে বলে জানান গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল ইসলাম।

তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে যোগাযোগ করা হলে তাদের দাবি, বিষয়টি তাদের জানা নেই। খোঁজখবর নিয়ে জানাবেন।

এর আগে ৩ নভেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী প্রাণ হারান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন