রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

মহানবী (স.) কে অবমাননায় তিনজনের ১০ বছর কারাদণ্ড

গে‌জেট ডেস্ক

পাবনার আতাইকুলায় মহানবীকে (স.) নিয়ে অবমাননাকর প্রচারণা ও পর্নোগ্রাফির মামলায় তিনজনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। এদের মধ্যে খোকন পলাতক। রায় ঘোষণার সময় অন্য দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে (স.) নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করা হয়। পরে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়িতে হামলা, ভাঙচুর করে ও আগুন দেয়। এ ঘটনায় ৫৭ ধারায় মামলা হয়।

তদন্তে জানা যায়, আসামি আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে অবমাননাকর ছবিটি ফটোকপি করে বিক্রি করেন। আসামি খোকন আরেক আসামি জহুরুলের কম্পিউটারের দোকান থেকে রাজীবের ফেসবুকে তা পোস্ট করেন। পরে আমিনুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে আজ সোমবার এ রায় ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন