বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

টাঙ্গাই‌লে দুই নারীসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার

গেজেট ডেস্ক

টাঙ্গাই‌লের ঘাটাই‌লে বাসা থেকে দুই নারীসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (৩০ অ‌ক্টোবর) সকা‌লে উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষ‌ণিকভা‌বে তাদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ সময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌াজনক।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজ‌নের মৃত্যুর ঘটনার কথা শু‌নে‌ছি। হত্যা নাকি আত্মহত্যা সে‌টা জানা যায়নি। ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। তদন্ত করে মূল ঘটনা জানা যা‌বে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন