রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৬

গে‌জেট ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হাতাহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। ছয়জন নিহত হয়েছেন। আরও কয়েক জনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন