রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

গেজেট ডেস্ক

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নাম জানা গেছে। তিনি হলেন- সাইদুল ইসলাম (৩৫)।

আজ (রোববার) দুপুর আড়াইটায় তাদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

এয়ারপোর্ট রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন সাংবাদিকদের বলেন, গতকাল রাত সাড়ে ৮টার সময় বনানীর চেয়ারম্যানবাড়ীতে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে এক নারী ও একজন পুরুষ। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সাইদুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া যায়। তবে ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

সাইদুল ইসলাম পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি মহাখালী সাত তলা বস্তিতে থাকতেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন