পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় তিনজন নিহত

গেজেট ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোভ্যানের চালক মুনছুর খানের ছেলে বাহাদুর খান (৩৮), ভ্যানের যাত্রী আওতাপাড়া গ্রামের সুবহান শাহের ছেলে সাইফুল শাহ (৩৫) এবং মোটরসাইকেল আরোহী পাবনা পৌর এলাকার চক ছাতিয়ানির আবদুল মান্নানের ছেলে আসিফ (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান আসাদ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন