বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুমিল্লায় পবিত্র কোরান অবমাননা সংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার

তথ্য বিবরণী

কুমিল্লায় পবিত্র কোরান অবমাননা সংক্রান্ত খবরটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যদি কেউ এ ঘটনার সাথে জড়িত থাকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার সকলকে অনুরোধ জানিয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন