কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গেজেট ডেস্ক

কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদেরকে শিগগিরই ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আমরা খুব শিগগিরই ধরব। এটি কেন তারা করেছে, তা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাব।’

এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এসময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন