বুধবার । ২২শে এপ্রিল, ২০২৬ । ৯ই বৈশাখ, ১৪৩৩

ফরিদপুরের আলোচিত ফুয়াদ ঢাকায় গ্রেপ্তার

গেজেট ডেস্ক

দুই হাজার কোটি টাকা অর্থ পাচার ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের মামলার আসামি সাবেক স্থানীয় সরকারমন্ত্রীর এপিএস বহিষ্কৃত যুবলীগ নেতা এইচ এম ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফরিদুপরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, ‘গতকাল রাতে এইচ এম ফুয়াদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল।’

এদিকে, ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। এর ভেতর দুটি অর্থ পাচার ও আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন