মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।

আটককৃত রোহিঙ্গা হলো, এহেসান উল্লাহ (২২) কিসমতারা (২১) সুমাইয়া(৫) সেনোয়ারা (২৫) আকিফা আক্তার (৩) মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০মাস) রিয়া মনি (৪) সিপা মনি(২) নূরুল আজিম (২৩) সৈকত আরা (১৮) নূরুল হাকিম (১০) মো. ইব্রাহিম (৩১) জামালিদা (২৬) আবদুল কাদের (৮) নূরকাইদা (৫) ফাতেমা (১০মাস) আলমরিজা (৭) মো.আলী (১৯) সেফায়েত উল্লাহ (২৮) হাসিনা (২৬) সুমাইয়া (৫) নয়ন (১২) এবং জান্নাতুল ফেরদৌস (৮)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা পুলিশ প্রশাসন জানায়, তারা বুধবার রাত আনুমানিক ২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয়। জানা যায়, দালালের মাধ্যমে বোট যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পলায়ন করতে তারা জঙ্গলে অবস্থান নেয় ।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২০মিনিটের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন