মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী মান্নান ও তাঁর স্ত্রীর দুর্নী‌তির বিচার শুরু

গেজেট ডেস্ক

দুর্নীতির অভিযোগের মামলায় আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তাঁর স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসেন এই আদেশ দেন। বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ অক্টোবর পরবর্তীতে দিন ধার্য করেছেন। দুদকের আইনজীবী মীর মোহাম্মদ আলী বিষয়টি বিকেলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট আবদুল মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ চার হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

অপরদিকে মান্নানের স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক।

পরবর্তী সময়ে তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট আবদুল মান্নান খানের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলি হয়ে আসে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন