রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

ট্রেনে ডাকাতের হামলায় নিহত ২, আহত ১

গেজেট ডেস্ক

ঢাকা থে‌কে জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় দুই জন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানা গেছে।

রেল পুলিশের জামালপুর থানাসূত্রে জানা গেছে, ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে টঙ্গী আসার পরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন