বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গে আটজনের মৃত্যু

গেজেট ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনা পজেটিভ ও সাতজন উপসর্গে মারা যান।

আজ সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার একজন।

পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে হাসপাতালের করোনা ডেডিকেটেড ২৪০টি বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১২৩ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন