বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গভীররাতে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

গেজেট ডেস্ক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ শিশুসহ ১৮ জন রোহিঙ্গা নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যানঘাটের স্থানীয়রা তাদের আটক করে পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৪টা) আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন