নিরাপত্তাকর্মীকে বেঁধে এটিএম বুথ থেকে ২৪ লাখ টাকা লুট

গেজেট ডেস্ক

সিলেটের ওসমানীনগরে নিরাপত্তাকর্মীকে বেঁধে একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ২৪ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, রোববার রাতে ডাকাত দলের সদস্যরা বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে এটিএম মেশিন ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয়রা গার্ডকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন।

তিনি আরও জানান, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুুপার (মিডিয়া) লুৎফর রহমান জানান, ওসমানীনগরে এটিএম বুথ লুটে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন