মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

গাইবান্ধায় দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রামের এক রশিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ওই গ্রামের ঘাটালের ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদরের বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মৃত রামনাল চন্দ্রের ছেলে মৃণাল চন্দ্র দাস (২৪) ও একই ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝি পাড়া গ্রামের মিঠা সাধু দাসের ছেলে সুমন চন্দ্র দাস(২৩)। তারা সম্পর্কে দুই বন্ধু এলাকায় মাছের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে জমি দেখতে এসে ঘাটালের ভিটা নামক স্থানে স্থানীয় কয়েকজন ব্যক্তি গলায় ফাঁস দেয়া অবস্থায় তাদের দেখতে পান। পরে তারা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ২টি উদ্ধার করে।

এ বিষয়ে গাইবান্ধা গাইবান্ধা সদর থানার অফিসার (তদন্ত) বিশ্বজিৎ কুমার জানান, আজ সকালে এক রশিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, কাঁচি, ছুরি, ২টি মাস্ক ও রুমাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন