বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

‘বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী বেগম মুজিব’

গেজেট ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা।

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে এবং পরে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

‘পর্দার অন্তরাল থেকে সংকটে, সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বেগম মুজিব’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী বেগম মুজিব।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন