বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

এবার আটক পরীমনির কস্টিউম জিজাইনার জিমি 

গে‌জেট ডেস্ক

চিত্রনায়িকা পরীমনির সহকর্মী কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শুক্রবার সন্ধ্যায় নির্মাতা চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। চয়নিকা চৌধুরী ও পরীমনির মধ্যে যে সখ্য রয়েছে, তা সবারই জানা। চয়নিকা চৌধুরীকে ‘মা’ বলে সম্বোধন করে থাকেন পরীমনি। উত্তরা বোট ক্লাব-কাণ্ডের পর পরীমনির পাশে সব সময় দেখা গেছে তাঁকে।

এর আগে বুধবার সন্ধ্যায় বনানীর বাসা থেকে ঢাকাই সিনেমার অন্যতম নায়িকা পরীমনিকে আটক করা হয়। রাত আটটার পর তাঁকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এ সময় পরীর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে। তবে পরীমনি আটকের পর চুপ ছিলেন চয়নিকা চৌধুরী।

 

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন