কাকরাইলে গ্যারেজে আগুন

গেজেট ডেস্ক

রাজধানীর কাকরাইলে একটি গ্যারেজে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২ টা ২৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাসুদ রিবেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাকরাইলে একটি গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১০টি ইউনিট গিয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন