বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নারায়ণগ‌ঞ্জে কারখানার আগুন নিয়ন্ত্রণে

গেজেট ডেস্ক

নারায়নগঞ্জের রূপগঞ্জে এম হোসেন স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস, তবে আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বুধবার দুপুর ২.৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের আপারেটর মো. শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি, নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের অপারেটর জিয়াউর রহমান জানিয়েছিলেন, রূপগঞ্জের ওই কারখানায় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন