মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

এবার ইয়াবাসহ মডেল মৌ আক্তার আটক

গেজেট ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোড থেকে ইয়াবাসহ মডেল মৌ আক্তারকে আটক করে করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ আগস্ট) গভীর রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ।

এর আগে রোববার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থানার বারিধারায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান পরিচালনা করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। অভিযানে পিয়াসার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি।

এছাড়াও পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় মডেল পিয়াসাকে আটক করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন