বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি তরল স্বর্ণসহ গ্রেপ্তার ৩

গেজেট ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ কেজি তরল স্বর্ণসহ ৩ যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ বলেন, তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেন মঙ্গলবার (২০ জুলাই) সকাল ছয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এ সময় আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে প্লেনটিতে তরল স্বর্ণের চালান এসেছে।

ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশি তিন যাত্রীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে যাত্রীদের নাম জানাতে পারছি না। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন