শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত

গেজেট ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।

রাজধানী ঢাকাসহ দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঢাকা, রংপুরসহ দেশের কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল আসামের লাখীপুর।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন