শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২
টানা ছুটি ৫ দিন হতে পারে

ঈদুল আজহা কবে, জানা যাবে ১১ জুলাই

গেজেট ডেস্ক

এবার ঈদুল আজহা কবে পালিত হবে, তা জানা যাবে আগামী ১১ জুলাই। ঐ দিন সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে। এদিন যদি বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় তবে ১২ জুলাই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ২১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

যদি ১১ জুলাই সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যায় তবে ১৩ জুলাই পবিত্র জিলহজ মাস শুরু হবে এবং ২২ জুলাই যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

এদিকে মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার ৩ দিনের ছুটির শেষ দিন বৃহস্পতিবার (২২ জুলাই)। এরপরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় টানা ছুটি মিলবে ৫ দিন। কিন্তু দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। চলমান সর্বাত্মক বিধিনিষেধ (লকডাউন) বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে কী হবে? আবারও কি বাড়ানো হবে লকডাউন? এবারও কি কাটাতে হবে ঘরবন্দি ঈদ?

দেশে করোনার ছোবলে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণের হার যেভাবে বাড়ছে, এবার ঈদুল আজহার সময় সর্বাত্মক বিধিনিষেধ থাকছে কি না- তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন