বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

করোনায় রামেক হাসপাতালে ১০ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

প্রাণঘাতী করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ১০ জন মারা যান।

তাদের মধ্যে ৩ জন করোনায় এবং ৭ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১০ জনের মধ্যে ৭ জনেরই বাড়ি রাজশাহী জেলায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নওগাঁর ১ জন এবং নাটোরের ১ জন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন