শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

খুমেক ল্যাবে ২০০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ২০০ জনের করোনা পজিটিভ এসেছে ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৫৩৬ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৭৫ জন খুলনা মহানগরী ও জেলার।

এরমধ্যে ২০০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৪৯ জন, বাগেরহাট ৩১ জন, যশোরের ৫ জন, সাতক্ষীরার ৫ জন, ঝিনাইদহের ৬ জন ও নড়াইল জেলার ৪ জন রয়েছে।

খুমেক পিসিআর ল্যাবের মোট নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ছিলো ৩৭.৩১ শতাংশ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন