বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

দুর্যোগ সহনশীল বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বটিয়াঘাটায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার। প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ এই স্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটায় লোকজের উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। মিজরিও-জার্মানী আর্থিক সহায়তায় সোমবার বটিয়াঘাটা কাতিয়ানাংলা বাজারে দিবসটি উপলক্ষে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানুষ ও কৃষি রক্ষা করতে উপকূল এলাকায় দুর্যোগ সহনশীল বেড়িবাঁধ নির্মাণের দাবিতে লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে এবং সমন্বয়কারী পলাশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিবেশ দিবসের মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হাদি-উজ-জামান হাদী, মো: মনছুর আলী শেখ, আশালতা ঢালী, নির্মল বিশ্বাস, কৃষ্ণপদ বিশ্বাস, তাপস মল্লিক, বাসুদেব মন্ডল, অমরী মন্ডল, শংকরী সরকার এবং লোকজের সিনিয়র প্রোগ্রাম অফিসার মিলন কান্তি মন্ডল প্রমুখ।

মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্পদের ভোগ ও উপভোগ যাতে পৃথিবীর প্রাণশক্তিকে ক্ষতিগ্রস্থ না করে এবং প্রকৃতিকে বিরূপ করে না তোলে, সে জন্য এলাকাবাসীকে সচেতন করতেই পরিবেশ দিবসের কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার মানুষ ও কৃষিকে রক্ষা করতে দুর্যোগসহনশীল বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানানো হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন