মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে গেছে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে একজন আহত হয়েছে। এ ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার পাটকেল বাড়ী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার জানান, রাতে পাটকেল বাড়ী বাজারের মিতেশ গোলদারের পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারে মুদি দোকান, টেইলার্স, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাকিং-এর শাখাসহ ১৫ দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এসময় আগুন নেভাতে গিয়ে মিতেশ গোলদার নামে এক ব্যক্তি আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন