মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন

গেজেট ডেস্ক

আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বাজেট অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিসভার সদস্যেরা অংশ নেন।

বৈঠকে আগামী অর্থ বছরের বাজেট অনুমোদন দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

বাজেট অধিবেশনের দ্বিতীয় কার্য দিবসে আজ বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বিকেল ৩টায় তাঁর দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। আর, এটি হবে বৈশ্বিক মহামারি করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন। এবারের বাজেট প্রণীত হচ্ছে করোনা পরিস্থিতি উত্তরণের কৌশলকে সর্বাধিক প্রাধান্য দিয়ে। যার সম্ভাব্য আকার দাঁড়াচ্ছে ছয় লাখ তিন হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতিটাও থাকছে বেশ বড়। আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে সাত দশমিক দুই শতাংশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন