মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে গ্রাম্য ডাক্তারকে গলা কেটে হত্যার চেষ্টা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে সন্তোষ বিশ্বাস (৫২) নামে এক গ্রাম্য ডাক্তারের গলা কেটে হত্যা চেষ্টা করেছে শংকর পাটোয়ারী নামে এক যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, প্রতিবেশী স্বপন পাটোয়ারীর বখাটে ছেলে শংকর পাটোয়ারী সন্তোষ বিশ্বাসের গাছের আম পাড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সে (সন্তোষ বিশ্বাস) শংকর পাটোয়ারীকে গালমন্দ করেন। এ ঘটনার জের ধরে মঙ্গলবার গভীর রাতে শংকর পাটোয়ারী ঔষধ নেয়ার কথা বলে ওই গ্রাম্য ডাক্তারের বাড়ীতে এসে তাকে ডাক দিলে তিনি দরজা খুলে দেন। এ সময় শংকর পাটোয়ারী ধারালো ছুরি দিয়ে তার গলায় কোপ দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত সন্তোষ বিশ্বাসকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই বখাটে যুবক শংকর পাটোয়ারীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন