সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

খুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গ নিয়ে আঃ হক জোমাদ্দার (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট ) রাত ৮টায় তার মৃত্যু হয়।  করোনা পরীক্ষা করার জন্য তার নুমনা সংগ্রহ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাযায়, বাগেরহাট জেলার মংলা উপজেলার শোলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত কদম আলীর পুত্র আঃ হক জোমাদ্দার (৫০) গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজের করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হন জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।  চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ মিজানুর রহমান মৃত্যু দুটি নিশ্চিত করেছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন