মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

মেহনতি মানুষের জয় হোক : শাকিব খান

বিনোদন ডেস্ক

আজ ১লা মে (শনিবার) বিশ্ব শ্রমিক দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। অধিকার আদায়ের দিনে বিশ্বের শ্রমজীবী মানুষের কথা বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পেজ থেকে এক পোস্টের মাধ্যমে শ্রমজীবি মানুষের প্রতি নিজের এই ভালোবাসা প্রকাশ করেন ‘কিং খান’ খ্যাত এই নায়ক।

পোস্টে শাকিব খান লিখেছেন, ‘সমাজের অন্যান্য পেশার মানুষের মতো সকল শ্রমিকের মর্যাদাসম্পন্ন শ্রেণি হিসাবেই আমাদের দেখা উচিত। তাদের পরিশ্রমের ফলে আমরা ভালো থাকি! ভালো থাকে একেকটি পরিবার। তাই তারাই রিয়েল লাইফের হিরো!’

শাকিবের মতে, ‘শ্রমিকদের ভালো রাখতে তাদের ন্যায্য ও সকল শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়ন হওয়া প্রয়োজন!’

তিনি আরও লিখেছেন, ‘নিশ্চিত হোক শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ। সুস্থ থাকুক সকল শ্রমজীবী মানুষ, উন্নত হোক দেশ। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। মহান মে দিবসে দেশ ও প্রবাসের সব শ্রমজীবী মানুষদের জানাই শুভেচ্ছা।’

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন