মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

স্ত্রী, পুত্র ও পুত্রবধূর জন্য দোয়া চাইলেন ওমর সানি

বিনোদন ডেস্ক

অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ওমর সানি-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন ও তার স্ত্রী সাদিয়া রহমান আয়েশাও অসুস্থ। এসব তথ‌্য নিশ্চিত করেছেন ওমর সানি।

ক’দিন আগেই ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন ওমর সানি-মৌসুমী। বিয়ের দাওয়াতে আগত কয়েকজন আত্মীয়-স্বজনও অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন ওমর সানি। আপাতত চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা।

শুক্রবার (২ এপ্রিল) বিকালে ওমর সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘আমার স্ত্রী, আমার ছেলে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় কজন মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।’

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন