রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দিঘলিয়ায় আলোচনা

দিঘলিয়া প্রতিনিধি

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এর আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়াররম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন