খুলনায় বৃহস্পতিবার টিকা নিয়েছেন তিন হাজার ছয়শ’ ১১ জন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আজ (বৃহস্পতিবার) মোট তিন হাজার ছয়শত ১১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নয়শত ১৯ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার ছয়শত ৯২ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ আটশত ৭৯ জন, বটিয়াঘাটায় দুইশত ৬০ জন, দিঘলিয়া একশত ৪০ জন, ডুমুরিয়া আটশত জন, ফুলতলা ৯৯ জন, কয়রা একশত ৬৯ জন, পাইকগাছা দুইশত ১০ জন, রূপসা ৮৫ জন এবং তেরখাদায় ৫০ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার ৬১ এবং মহিলা এক হাজার পাঁচশত ৫০ জন।

এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৩৯ হাজার তিনশত ২৪ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৮৪ হাজার দুইশত ৪৫ এবং মহিলা ৫৫ হাজার ৭৯ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন