রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় মঙ্গলবার টিকা নিয়েছেন তিন হাজার আটশত ৩১ জন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আজ মঙ্গলবার মোট তিন হাজার আটশত ৩১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় আটশত ৬৩ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার নয়শত ৬৮ জন।

উপজেলাগুলোর মধ্যে দাকোপ পাঁচশত ৫১ জন, বটিয়াঘাটায় চারশত ৮০ জন, দিঘলিয়া দুইশত জন, ডুমুরিয়া সাতশত ১০ জন, ফুলতলা একশত ২৬ জন, কয়রা তিনশত ২৯ জন, পাইকগাছা তিনশত ৬০ জন, রূপসা একশত ২০ জন এবং তেরখাদায় ৯২ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার দুইশত ৬১ এবং মহিলা এক হাজার পাঁচশত ৭০ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৩১ হাজার ছয়শত ৯৩ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৭৯ হাজার নয়শত ২০ এবং মহিলা ৫১ হাজার সাতশত ৭৩ জন। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন