শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

ডুমুরিয়ায় এক উজ্জ্বল নক্ষত্র গীতিকার রাজু আহম্মেদ

চুকনগর প্রতিনিধি

ডুমুরিয়ায় এক উজ্জ্বল নক্ষত্রের নাম গীতিকার রাজু আহম্মেদ। ইতিমধ্যে তিনি প্রায় শতাধিক গান লিখে এলাকায় বেশ সাড়া জাগিয়েছেন। তার গান গুলো বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে পরিবেশন করা হয়েছে। সে ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।

রাজু আহম্মেদ জানায়, ছোট বেলায় তার স্বপ্ন ছিল একজন সুদক্ষ গীতিকার হওয়া। এ কারণে স্কুল জীবন থেকেই গান লেখার চর্চা শুরু করেন। সেই চর্চা এখনও ধরে রেখেছেন। ফলে বেশ কিছু মানসম্মত গান লিখতে সক্ষমও হয়েছেন। যা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করা হয়েছে। এ কারণে তিনি বেশ সুনাম অর্জন করেছেন। যার মধ্যে জাতির পিতা শেখ মুজিবের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া এবং কেই কি জান, মূত্যুর যন্ত্রনা কতটা কষ্টের ইত্যাদি শিরোনামে অসংখ্য গান তিনি লিখেছেন।

মধ্যবৃত্ত পরিবারের সন্তান রাজু আরও বলেন, তাকে যদি কেউ (মোবাই্ল নং-০১৯৮০-৩২৭৪৬০) কোন ধরণের সহযোগীতা করেন তাহলে অবশ্যই তিনি বাংলাদেশের একজন সুনামধন্য গীতিকার হিসাবে পরিচিত লাভ করবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন