শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

কেইউজে’র ৭ই মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ’র সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, নির্বাহী সদস্য বিমল সাহা, সদস্য ওয়াহেদ উজ জামান বুলু, আসাদুজ্জামান রিয়াজ, দেবব্রত রায়, শেখ আব্দুল্লাহ, দিলীপ বর্মণ, রিতা রাণী দাস, শরিফুল ইসলাম বনি, এস এম বাহাউদ্দিন, হেলাল মোল্লা, সাংবাদিক শেখ মো. সেলিম। সূত্র : প্রেস রিলিজ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন