কপিলমুনিতে ফাতেমা খানম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনিতে শহীদ শেখ ফজলুল হক মনি স্পোর্টিং ক্লাবের আয়োজনে সংসদ সদস্য আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবুর মাতা মোছাম্মদ ফাতেমা খানম স্মৃতি স্মরণে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে সোমবার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন সাতক্ষীরার নগর ঘাটা ক্রিকেট একাদশ ও কপিলমুনি বিজয় দিবস ক্রিকেট একাদশ। টসে জিতে নগর ঘাটা ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে ৬ ইউকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেন জবাবে ব্যাট করতে নেমে কপিলমুনি বিজয় দিবস ক্রিকেট একাদশ ৯ ইউকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে ম্যাচটি ড্র করে। পরবর্তীতে সুপার ওভার অনুষ্ঠিত হলে কপিলমুনি বিজয় দিবস ক্রিকেট একাদশ জয় লাভ করে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, আ’লীগ নেতা জিএম হেদায়েত আলী টুকু, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব অধ্যাপক ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক কবির আহমেদ, রহিমা আখতার শম্পা, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, আ’লীগ নেতা এম এম আজিজুল হাকিম, যুগোল কিশোর দে, শেখ ইকবাল হোসেন খোকন, কাজল কান্তি বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী বদরুজ্জামান খান বাবলু, প্রদীপ দত্ত প্রমুখ।

খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন শহীদ শেখ ফজলুল হক মনি স্পোর্টিং ক্লাবের সভাপতি শরৎ চন্দ্র সিংহ ও প্রধান পৃষ্ঠপোষক সাধারণ সম্পাদক প্রদীপ অধিকারী প্রবহ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন