ভিপিজি স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক

মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী ভিপিজি স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। টুর্নামেন্ট শুরু হয় বৃহস্পতিবার রাত ৯টায় এবং ফাইনাল পর্ব শেষ হয় রাত সাড়ে তিনটায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন বলেছেন, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের খেলার মাঠে আনতে হবে। একমাত্র খেলাই পারে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে।

ক্লাবের উপদেষ্টা দেলদার হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃস্টি পত্রিকার সম্পাদক রেজাইল ইসলাম রাজু, সময় টেলিভিশন ফেনি প্রতিনিধি আতিয়ার সজল, পাইকগাছার সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন মাস্টার মহিদুল ইসলাম মাহমুদ পলাশ, মাস্টার কামরুল ইসলাম, সাংবাদিক রিফাত আল মাহমুদ, সিফাত উল্লাহ, ইসাহাক হাওলাদার সহ অনেকে। পরে চ্যাম্পিয়ান দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন