বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ও রবিবার গভীর রাতে কোটালীপাড়া ও কাশিয়ানীতে এসব দূর্ঘটনা ঘটে।সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কোটালীপাড়া উপজেলার লোহারঙ্ক এলাকায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়ক পার হওয়ার সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী একটি ট্রাক মুরসালিন দাঁড়িয়া নামে এক ব্যক্তিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

অপরদেকে, গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় অজ্ঞাত এক যুবককে একটি গাড়ী চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। পরে সকালে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন