বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি বলেন, বিদ্যমান কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

