ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শী মেজর সাব্বিরের সাক্ষ্য

বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

গেজেট প্রতিবেদন

সাবেক সেনা কর্মকর্তা ও র‍্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন মেজর সাব্বির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মামলাটির একাদশ সাক্ষী হিসেবে হাজির হন মেজর সাব্বির।

জবানবন্দিতে তিনি দাবি করেন, ২০১০ সালের মে মাসে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুলসহ মোট চারজনকে তৎকালীন র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান জিয়াউল আহসানের নেতৃত্বে ক্রসফায়ারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আলামত গোপন করতে নিহতদের পেট চিড়ে সিমেন্টের বস্তায় ভরে বলেশ্বর নদীতে ফেলে দেয়া হয় বলে জানান তিনি।

মেজর সাব্বির আরও উল্লেখ করেন, ২০১০ সালে একই প্রক্রিয়ায় আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর সিমেন্টের বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হয়েছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন