গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান শেখ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলে থাকা তার আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান শেখ মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের শহিদ শেখের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সালমান তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে বনগ্রাম বাজার থেকে লোহাইড় গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বনগ্রাম মুন্সীবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়।

ওসি জানান, আহত তরুণকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সালমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন