খুলনা ওয়াসা এবং খুলনা ও যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখায় দায়িত্বে থাকা উপ-সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে রদবদল ও নতুন পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (উপসচিব) মিজ ঝুমুর বালাকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. রফিকুল হাসানকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়।
অন্যদিকে, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আরিফুল ইসলামকে প্রমোশন বা নতুন দায়িত্বে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক হিসেবে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
খুলনা গেজেট/এএজে

