খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামের এক যুবকের নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে ঘটনা ঘটে।
নিহত নগরীর সোনাডাঙ্গা আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।
সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের সন্নিকটে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিল মোস্তাকিন। দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
খুলনা গেজেট/এএজে

